মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কক্সবাজারের চারটি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। গত শুক্রবার জুমার নামাজের পর তাঁরা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। অনেকে হোটেল-রেস্তোরাঁয় ভোটারদের আপ্যায়ন করছেন, দোয়া চাইছেন।গত শুক্রবার শহরের বদরমোকাম জামে মসজিদে জুমার নামাজ শেষে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের তফসিল যখন ঘোষিত হয়েছে, প্রস্তুতি তো একটু নিতেই হবে।মেয়র পদের জন্য কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান শুক্রবার নিজের এলাকা নতুন বাহারছড়া জামে মসজিদে নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে বৈঠক করেন। মুজিবুর রহমান বলেন, ‘মুরব্বিরা মেয়র পদে নির্বাচন করার অনুমতি দিয়েছেন। তাই গণসংযোগের কাজ শুরু করেছি।’কক্সবাজার শহরের টেকপাড়ার ভোটার নাজমুল হক, অ্যান্ডারসন সড়কের আরাফাত সাইফুল ও বাহারছড়ার মর্জিনা আকতার জানান, গত রোজার শেষ দিকে অনেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ঘরে ঘরে গিয়ে দোয়া চেয়েছেন। নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর তাঁরা আবার এসে আগের কথা স্মরণ করিয়ে দিয়ে ভোট চাইছেন।