মুসা ইব্রাহীমকে গণসংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে গতকাল শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের শহীদ মিনার চত্বরে গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষক আহম্মদ আলী, খামার দশলিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার, নলডাঙ্গা জেসি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, স্থানীয় সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ। এ ছাড়া গতকাল রাত আটটার দিকে সাদুল্যাপুর প্রেসক্লাবে মুসা ইব্রাহীম এক মতবিনিময় সভায় যোগ দেন।