মুসা ইব্রাহীমের বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হিমালয়ের সঙ্গে আমার সম্পর্ক ১৯৬২ সালে, যখন আমি দার্জিলিং গিয়েছিলাম। এরপর ১৯৯৫ সালে কাঠমান্ডু যাই, সেখানে গিয়ে শুনি, প্লেনে করে এভারেস্ট দেখা যেতে পারে। বাংলাদেশের একটা ছেলে সেই এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা স্থাপন করেছে, এটা বাংলাদেশের জন্য গর্বের।’ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান এ কথা বলেছেন। গতকাল সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বাংলা একাডেমী থেকে প্রকাশিত এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমের পর্বত অভিযানভিত্তিক দ্বিতীয় বই পাহাড় চূড়ার হাতছানি: কেওক্রাডং থেকে এভারেস্ট এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি।হাবিবুর রহমান বলেন, দেশে তরুণ প্রজন্মের মধ্যে মাদকতার নেশা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে অ্যাডভেঞ্চারের মাদকতা। মুসা ইব্রাহীম এ ক্ষেত্রে পথপ্রদর্শক। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী বলেন, মুসা ইব্রাহীম একটা বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন। এভারেস্ট জয় করতে তাঁর ৪৮ লাখ টাকা খরচ হলেও আজ পর্যন্ত ধারদেনার মাধ্যমে সংগ্রহ করা ওই টাকা পরিশোধ হয়নি। সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, ছোটবেলায় বইয়ে পড়লেও কখনো আমার দুঃসাহস হয়নি পবর্ত আরোহণে যাওয়ার। তবে মনে আশা ছিল, বাংলাদেশ এমন কিছু করবে। মুসা সেটাই করে দেখিয়েছে। নিজের স্বপ্নের কথা জানিয়ে মুসা ইব্রাহীম বলেন, ‘আমি সাত মহাদেশের সাতটি পর্বত আরোহণ করতে চাই।’ অনুষ্ঠানে বক্তৃতা করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক, মুসা ইব্রাহীমের বাবা মো. আনসার আলী, পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আতিক ইমতাজ।