প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসেরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। গতকাল বুধবার তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান এ তথ্য জানান। রাজধানীর ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে ময়মনসিংহের নয়জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী কর্মকাণ্ডের বিষয়ে মুসা বিন শমসেরের বিরুদ্ধে আগেই অনুসন্ধান শুরু হয়েছে। পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পেলে নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা হবে। কবে নাগাদ প্রাথমিক অনুসন্ধান শেষ হবে, এ প্রশ্নে তিনি বলেন, এ ব্যাপারে পরবর্তী সময়ে জানানো হবে।