মুসা বিনকে নিয়ে অনুষ্ঠান করায় তদন্ত কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসেরকে একজন ‘কৃতী বাঙালি’ হিসেবে উপস্থাপন করায় তদন্ত কমিটি গঠন করেছে তথ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমকে আহ্বায়ক ও যুগ্ম সচিব গাজী মো. আলী আকবরকে সদস্যসচিব করে ৫ আগস্ট এই কমিটি গঠন করা হয়।
গত ২৮ জুলাই রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘চাঁদ আনন্দ’ অনুষ্ঠানে বিতর্কিত ব্যক্তি মুসা বিন শমসেরকে একজন কৃতী বাঙালি হিসেবে উপস্থাপন সম্পর্কিত অভিযোগ তদন্তের জন্য ওই কমিটি গঠন করা হয়।