মুসার বিরুদ্ধে মামলার সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুয়া কাগজপত্র দিয়ে বিলাসবহুল গাড়ি নিবন্ধনের অভিযোগে ব্যবসায়ী মুসা বিন শমসের ও ভোলা বিআরটিএর জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করার সুপারিশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এ সুপারিশ করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান। তিনি জানান, শুল্ক ফাঁকির অভিযোগে গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মুসা বিন শমসেরের ব্যবহৃত একটি রেঞ্জ রোভার গাড়ি আটক করেন। পরে তদন্ত অধিদপ্তর জানতে পারে, ১৭ লাখ টাকা শুল্ক পরিশোধ দেখিয়ে ভোলার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে গাড়িটির নিবন্ধন করা হয়।