মুস্তাফিজের প্রশংসায় প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের জাদুকরি পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকায় পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী এ প্রশংসা করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে এ কথা জানান। পরিকল্পনামন্ত্রী মুস্তাফিজের পারদর্শিতার জন্য প্রধানমন্ত্রীর প্রশংসার উল্লেখ করে বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। সম্মানিত করেছেন, আমাদের প্রশংসিত করেছেন। ক্রিকেটে মুস্তাফিজের অবদানের জন্য জাতি হিসেবে আমরা গর্বিত।’ তথ্য বিবরণী