মুহম্মদ জাফর ইকবাল চট্টগ্রাম যােচ্ছন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল আজ বুধবার চট্টগ্রামে আসছেন। তিনি আজ বেলা তিনটায় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পাঠকদের মুখোমুখি হবেন।
গ্রন্থবিপণি বাতিঘরের ১০ বছরে পদার্পণ উপলক্ষে ‘পাঠকের মুখোমুখি মুহম্মদ জাফর ইকবাল’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইকুইটি প্রপার্টিজ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে জাফর ইকবাল নিজের জীবন ও লেখালেখি সম্পর্কে বক্তব্য দেবেন এবং পাঠকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।