মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে গত ২ ফেব্রুয়ারি মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মুহম্মদ জাফর ইকবালের একান্ত সচিব (পিএস) মো. জয়নাল আবেদীন গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, ‘২ ফেব্রুয়ারি সকাল ১০টা ১৯ মিনিটে জাফর স্যারকে মুঠোফোন নম্বর-০১৯১১০৬৯০২২ থেকে খুদেবার্তার মাধ্যমে হত্যার হুমকি দেওয়া হয়। খুদেবার্তায় বলা হয়, ‘আমি খুন করে ফেলব তোকে।’ স্যার এটি পরদিন বিকেলে পড়েন। ওই দিন বিকেলেই তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর জন্য একটি চিঠি লেখেন। কিন্তু শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় গতকাল বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জানান, জাফর ইকবাল স্যার গতকাল লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাঁকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি জানিয়েছেন। সাধারণ ডায়েরির (জিডি) জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। ২০০৬ সালে শিবিরের ক্যাডাররা প্রকাশ্যে তাঁর জিহ্বা কেটে ফেলার হুমকি দেয়।