মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান এবং জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকির ঘটনার নিন্দা জানিয়েছেন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, কবি তুষার কর, আবৃত্তিকার অম্বরীষ দত্ত, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি নিরঞ্জন দে, কবি জফির সেতু, মোস্তাক আহমাদ দীন, গীতিকার শাহ নূরজালাল, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রভাষক কাজী সাইফুল আচফিয়া, কবি মুহম্মদ ইমদাদ, চিত্রশিল্পী সুভাষ চন্দ্র দেবনাথ প্রমুখ হুমকির ঘটনার নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, অবিলম্বে হুমকিদাতাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক।উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে মুহম্মদ জাফর ইকবালকে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।