প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের প্রবীণ রাজনীতিক ও মুক্তিযোদ্ধা মুহম্মদ মুহসীন আলী (৮২) গত বুধবার রাতে জেলা শহরের রাজাবাড়ি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। মুহসীন আলী মুক্তিযুদ্ধে শেরপুরে সাত সদস্যের সর্বদলীয় সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলেন। দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের শেরপুর থানা ও জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর শেরপুর শহরের মাইসাহেবা জামে মসজিদ চত্বরে প্রথম ও সদর উপজেলার মির্জাপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে মির্জাপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শেরপুর প্রতিনিধি।