মুহম্মদ রোস্তম আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহম্মদ রোস্তম আলী (৭৬) গত বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে এই মাদ্রাসা চত্বরের শাহ তুরকান কবরস্থানে তাঁকে দাফন করা হয়।