মুহসীন কলেজের ছাত্রাবাস থেকে ১৫ জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা এলাকার হাজী মুহম্মদ মুহসীন কলেজের ছাত্রাবাস থেকে ১৫ জনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতের এক অভিযানে তাঁদের আটক করা হয়। চট্টগ্রাম মহানগর পুলিশ সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের একাধিক দল ওই ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে ১৫ জনকে আটক করে। রাত সোয়া নয়টার দিকে আটক ১৫ জনকে কোতোয়ালি থানায় নিয়ে গেছে পুলিশ। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আবদুল্লাহ হেল বাকী প্রথম আলোকে বলেন, ‘নাশকতা ও রোববারের (আজ) অবরোধ কর্মসূচিতে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে ওই ছাত্রাবাসে শিবিরের কর্মীরা বৈঠক করছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।’