মুহাম্মদ ইউনূসের নতুন বই আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আরেকটি বই বাজারে আসছে। সেটির নাম বিল্ডিং সোশ্যাল বিজনেস: দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউম্যানিটিজ মোস্ট প্রেসিং নিডস। ইংরেজি ভাষায় লেখা বইটি ১১ মে একযোগে সারা বিশ্বে প্রকাশিত হবে। যুক্তরাষ্ট্রের প্রকাশনা সংস্থা পাবলিক অ্যাফেয়ার্স বুকস এটি প্রকাশ করছে। ২৭২ পৃষ্ঠার এ বইটির মূল্য ধরা হয়েছে ২৫.৯৫ মার্কিন ডলার। এর আগে ব্যাংকার টু দ্য পুওর এবং ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি নামে তাঁর দুটি বই প্রকাশিত হয়। এর মধ্যে ব্যাংকার টু দ্য পুওর নিউইয়র্ক টাইমসের বেস্ট সেলার মনোনীত হয়। বিজ্ঞপ্তি।