মুহাম্মদ হাবিবুর রহমানের কুলখানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ হাবিবুর রহমান
মুহাম্মদ হাবিবুর রহমান

সদ্য প্রয়াত সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমানের কুলখানি অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার। পারিবারিক সূত্রে জানা গেছে, গুলশানের আজাদ মসজিদে বাদ আসর কুলখানিতে মরহুমের আত্মীয়স্বজন, সুহূদ ও অনুরাগীরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মিলাদ মাহফিল ও দোয়ায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।
জাতির বিবেকসম এই বহুমাত্রিক ব্যক্তিত্ব গত শনিবার রাত প্রায় সাড়ে নয়টায় গুলশানের বাড়িতে আকস্মিক অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা জানান তিনি ইন্তেকাল করেছেন। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং সুপ্রিম কোর্টে তাঁর সহকর্মী ও প্রবীণ-নবীন আইনজীবীদের শ্রদ্ধা নিবেদনের পর তাঁকে বনানী কবরস্থানে অন্তিম শয্যায় শায়িত করা হয়।