মুড়ি-চিড়ায় ভেজাল রোধে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুড়ি ও চিড়ায় ভেজাল প্রতিরোধে অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত প্রতিটি মিলে নজরদারি করবে বাংলাদেশ মুড়ি ও চিড়া মিল মালিক অ্যাসোসিয়েশন। গতকাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।সিদ্ধান্তে বলা হয়, ভেজাল প্রমাণে প্রথমবার এক লাখ টাকা জরিমানা ও তিন দিন মিল বন্ধ, দ্বিতীয়বার ধরা পড়লে জরিমানার পরিমাণ দ্বিগুণসহ মামলার বিধান রাখা হয়েছে।