মুয়াজ্জিন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় কেরামত আলী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার কিশামত মালিবাড়ী গ্রামের বাসিন্দা ও পাশের দারিয়াপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। বিকেলে বাড়ি থেকে বাইসাইকেলে করে মসজিদে যাওয়ার পথে কাবিলের বাজার এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিলে তিনি মারা যান।