প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের সেনুয়া এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রাক্টরচাপায় পুরোনো গোরস্থান মসজিদের মুয়াজ্জিন খোরশেদ আলম (৬০) নিহত হয়েছেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মুয়াজ্জিন খোরশেদ আলম গতকাল দুপুর ১২টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক্টর তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে যান। ঠাকুরগাঁও প্রতিনিধি