মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দুধকুমড়া গ্রামে পানের বরজের জমি থেকে একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। স্থানীয় একজন নারী মূর্তিটির সন্ধান পেয়ে গতকাল সোমবার কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করেন। রহিমা খাতুন নামের ওই নারী বলেন, গত শনিবার বিকেলে লাকড়ি কুড়াতে গিয়ে পানের বরজের জমিতে মাটির ভেতর থেকে বেরিয়ে থাকা একটি পুতুলজাতীয় বস্তু দেখেন। একপর্যায়ে মাটি খুঁড়ে ছোট কালো রঙের মূর্তি দেখে বাড়িতে নিয়ে আসেন।  কুষ্টিয়া অফিস