মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে গত রোববার রাতে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রোববার বিকেলে উপজেলার ফাঁসিদহ গ্রামে একটি খাস পুকুর খননের সময় শ্রমিকেরা একটি মূর্তি পান। মূর্তিটি কষ্টিপাথরের বুঝতে পেরে শ্রমিকেরা বাবলু মিয়া নামের এক শ্রমিকের বাড়িতে রেখে দেন। পরে ঘটনা জানাজানি হলে গ্রামবাসী থানায় খবর দেন। রাত ১১টার দিকে পুলিশ ও বিজিবি যৌথ অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ওসি রুহুল কুদ্দুস বলেন, উদ্ধার হওয়া মূর্তিটির ওজন প্রায় দেড় কেজি। ঠাকুরগাঁও প্রতিনিধি