প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর নিয়ামতপুরে সীমান্ত এলাকা থেকে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের একটি যুগল মূর্তি উদ্ধার করেছে বিজিবি৷ গতকাল শনিবার ভোররাতে উপজেলার চৌরা কসবা এলাকার একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়৷ নওগাঁ ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুজিবুল হক সিকদার জানান, উপজেলার চৌরা কসবা থেকে ১৭ কেজি ১০০ গ্রাম ওজনের মূতির্টি ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল৷