মূর্তি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি র্যাব সদস্যরা উদ্ধার করেছেন। গত রোববার বিকেলে মূর্তিটি উদ্ধার করা হয়। র্যাব-১-এর লে. কমান্ডার কাজী মো. শোয়াইব বলেন, জয়দেবপুর থানার কোনাবাড়ী এলাকায় কালেরভিটা গ্রামের মুনতাজ মিয়ার বাড়ির পাশে একটি বিষ্ণুমূর্তি পড়ে থাকার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে কালো রঙের কষ্টিপাথরের ওপর কারুকার্যখচিত বিষ্ণুমূর্তিটি উদ্ধার করা হয়। এটির দুপাশে আরও দুটি ছোট মূর্তি সংযুক্ত রয়েছে। উদ্ধার করা মূর্তিটি আজ মঙ্গলবার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করার কথা রয়েছে।