মূর্তি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী মাঠপাড়া থেকে র‌্যাব গতকাল শনিবার অস্ত্র, গুলিসহ জাহাঙ্গীর হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক এম আলমগীর হোসেন জানান, গতকাল ভোরে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি রিভলভার, পাঁচটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৩ জুন তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে ছাড়া পান।