মূর্তি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরতলির নন্দকানাই রাধাগোবিন্দ মন্দির থেকে গত বুধবার দিবাগত রাতে মূর্তি, স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে৷ মন্দিরের পুরোহিত অমৃত বালা জানান, দুর্বৃত্তরা মন্দিরে স্থাপিত পিতলের পাঁচটি রাধাকৃষ্ণ ও পাথরের একটি রাধাগোবিন্দ যুগলের মূর্তি, মূর্তির স্বর্ণালংকার ও প্রণামির টাকা নিয়ে যায়৷ সকালে লোকজন এসে বিষয়টি জানতে পেরে পুলিশকে জানান৷ সদর থানার ওসি জিয়াউল হক জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে৷