আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘এই মূর্তিটাকে আমরা যে থেমিস বলি, সেইটার আসল রূপ এটা না। কিন্তু সেই ক্ষেত্রে এইটা কোনো মূর্তিই ছিল না বলে আমার মনে হয়। এই মূর্তিটা সরিয়ে বরং ইসলামসহ অন্যান্য ধর্মের প্রতি আমার মনে হয়, সম্মান করা হয়েছে।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার সকালে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০১৭ উপলক্ষে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। প্রজ্ঞা আয়োজিত এই অনুষ্ঠানে তামাক নিয়ন্ত্রণবিষয়ক সংবাদের জন্য পাঁচজন গণমাধ্যমকর্মীকে পুরস্কার দেওয়া হয়।
এর আগে সকালে প্রজ্ঞার পক্ষ থেকে পাঁচজন গণমাধ্যমকর্মীকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীরা হলেন বরিশালের স্থানীয় দৈনিক কীর্তনখোলার প্রধান প্রতিবেদক গোলাম মর্তুজা জুয়েল, দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক পরিমল পালমা, যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক সুশান্ত সিনহা, দৈনিক জনকণ্ঠ-এর (বর্তমানে যুগান্তর-এ কর্মরত) নিজস্ব প্রতিবেদক এস এ এম হামিদুজ্জামান ও বাংলা ট্রিবিউনের বাণিজ্য বিভাগের প্রধান শফিকুল ইসলাম এবং বিডিনিউজের হ্যালো বিভাগের সাদিক ইভান।