মূল অভিযোগপত্রে ২২ আসামি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মূল অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ১১ জুন। এতে ২২ জনকে আসামি করা হয়। তাঁদের মধ্যে বর্তমানে কারাগারে আছেন ১৪ জন। অন্যরা পলাতক।কারাবন্দী আসামিরা হলেন: সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নান, তাঁর ভাই মফিজুর রহমান ওরফে অভি, আবুল কালাম আজাদ বুলবুল (ঝিনাইদহ), শরিফ শহিদুল ইসলাম ওরফে বিপুল (সিলেট), মাওলানা আবু সাইদ ওরফে ডা. আবু জাফর (গফরগাঁও), জাহাঙ্গীর আলম (কুষ্টিয়া), মাওলানা আবু তাহের (ঢাকা), হোসাইন আহমেদ ওরফে তামীম (ঝিনাইদহ), মুফতি মইন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল (নড়াইল), আরিফ হাসান ওরফে সুমন (ঢাকা), রফিকুল ইসলাম গাজী ওরফে সবুজ (মাগুরা), উজ্জ্বল ওরফে রতন (ঝিনাইদহ) ও শাহাদত উল্লাহ জুয়েল (নারায়ণগঞ্জ)।পলাতক আট আসামি হলেন: মাওলানা তাজউদ্দিন, আনিসুল মুরসালিন (ফরিদপুর) ও তাঁর ভাই মহিবুল মুত্তাকিন, খলিলুর রহমান খলিল (মাগুরা), জাহাঙ্গীর বদর (ঢাকার দোহার), মো. ইকবাল (ঝিনাইদহ), মাওলানা আবু বকর (বরিশাল) ও মাওলানা লিটন ওরফে জোবায়ের ওরফে দেলোয়ার (গোপালগঞ্জ)।