ময়মনসিংহের বাঘমারা এলাকায় গৃহপরিচারিকা মোছা. বেদেনাকে নির্যাতনের ঘটনায় মূল আসামি গৃহকর্ত্রী জেিস বেগম এখনো গ্রেপ্তার হননি৷ তবে এ ঘটনায় গত বুধবার বলাশপুর আবাসন প্রকল্পের বাসিন্দা মা মনিরা বেগম ও তাঁর মেয়ে জ্যোতি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে বেদেনার বাবা খলিল মিয়া অভিযোগ করেন, ছয় মাস আগে মেয়েকে দেখতে তিনি বাঘমারার জেসির বাড়িতে যান৷ এ সময় বেদেনাকে দেখা করতে না দিয়ে জেসি তাঁকে জানান, মনিরার কাছ থেকে তিনি ৪০ হাজার টাকায় বেদেনাকে কিনেছেন। এর তিন মাস পর আবারও দেখা করতে গেলে জেসি তাঁকে (খলিল) জানান, বেদেনা অজ্ঞাতপরিচয় এক ছেলের সঙ্গে পালিয়ে গেছে।
মনিরার স্বামী সেলিম মিয়া জানান, ৪০ হাজার টাকায় বেদেনাকে বিক্রির অভিযোগ বানোয়াট। ময়মনসিংহ েকাতোয়ালি থানার এসআই নাজিম জানান, নির্যাতনকারী জেসিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাঘমারা এলাকার গৃহকর্ত্রী জেসি তাঁর বাড়ির গৃহপরিচারিকা বেদেনাকে গত মঙ্গলবার খুিন্ত দিয়ে ছ্যঁাকা ও শরীরে গরম তেল ঢেলে নির্যাতন করে রাতে রাস্তায় ফেলে দেন। এ ঘটনায় খলিল বাদী হয়ে জেসিসহ চারজনকে আসামি করে মামলা করেন।