মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পুলিশ হেফাজতে বালু ব্যবসায়ী মামুন ভূঁইয়া (৩২) হত্যার ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত মূল আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ হেফাজতে মামুনকে হত্যার দুই দিন পর গত বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ থানায় নয়জনের নাম উল্লেখ করে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন তাঁর ভাই নাজমুল ভূঁইয়া। পুলিশ চার আসামিকে গ্রেপ্তার করলেও মূল আসামি মোক্তারপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শরিফুল ইসলাম ওরফে তোরণ, তাঁর ভাই সাখাওয়াত হোসেন ওরফে ইরান ও সাবেক ইউপি সদস্য হেকিম ফরাজিকে গ্রেপ্তার করতে পারেনি। মামুনের ভাই নাজমুল গতকাল প্রথম আলোকে বলেন, মূল আসামিরা গ্রেপ্তার না হওয়ায় তাঁরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যোগাযোগ করা হলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত উদ্দিন জানান, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’মোক্তারপুরের বড়গাঁও গ্রামের বাসিন্দা মামুনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। ওই রাতে রামচন্দ্রপুর গ্রামের গোপাল মাস্টারের বাড়ির পাশে সন্ত্রাসীরা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মামুনকে হত্যা করে।