মূল চ্যালেঞ্জ সংকট উত্তরণ: আনিসুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনিসুল ইসলাম মাহমুদ
আনিসুল ইসলাম মাহমুদ

বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণই নতুন মন্ত্রিসভার মূল চ্যালেঞ্জ বলে মনে করেন নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। আজ সোমবার বঙ্গভবনে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এ কথা বলেন তিনি।
আনিসুল ইসলাম আরও বলেন, ‘এ সরকারের কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা ও নির্বাচন কমিশনকে এ বিষয়ে সহায়তা করা। জানুয়ারির প্রথমার্ধে আমরা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করব।’
জাতীয় পার্টির এই নেতা আরও বলেন, ‘বিএনপিকে আমরা পাবলিকলি আমন্ত্রণ করেছি। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর বিষয় আর নেই।’