মূল নির্মাণকাজ শেষ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ষ প্রথম আলো
মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ পরিদর্শন করেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ষ প্রথম আলো

মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের মূল অ্যালাইনমেন্টের নির্মাণকাজ শেষ হয়েছে। গুলিস্তানের নিমতলী এলাকায় বঙ্গভবনের পাশে শেষ প্রিকাস্ট সেগমেন্টটি সংযোজনের মাধ্যমে গতকাল শুক্রবার মূল ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ হলো। আয়োজকেরা জানান, এ ফ্লাইওভার নির্মাণের মাধ্যমে দেশের অবকাঠামো খাতে উন্নয়নের এক নতুন দুয়ার উন্মোচিত হলো। ঢাকা শহরকে যানজটমুক্ত আধুুনিক নগর হিসেবে গড়ে তুলতে দৃষ্টিনন্দন এই ফ্লাইওভার অগ্রণী ভূমিকা রাখবে। চার লেনবিশিষ্ট প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প কেবল যানজটের দুর্ভোগই কমাবে না, মহানগরের ওপর থেকে জনসংখ্যার চাপ কমবে, যোগাযোগব্যবস্থার উন্নতির ফলে মহানগরের আয়তন বৃদ্ধি পাবে, সেই সঙ্গে জাতীয় প্রেক্ষাপটে জীবনযাত্রার মান উন্নত হবে। ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল করিম ও প্রকল্প পরিচালক গতকাল ফ্লাইওভারের শেষ প্রিকাস্ট সেগমেন্টটির সংযোজনের কাজ পর্যবেক্ষণ করেন। এ সময় ওবায়দুল করিম বলেন, ফ্লাইওভারটি রাজধানী ঢাকার সড়ক যোগাযোগে এক নতুন দিগন্তের সূচনা করবে। বিজ্ঞপ্তি।