মূল পদ্মা সেতু নির্মাণে চুক্তি ১৭ জুন: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৭ জুন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সম্পাদিত হওয়ার পর পুরোদমে মূল সেতুর নির্মাণকাজ শুরু হবে।

মন্ত্রী আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থ-সম্পর্কিত আলোচনা সভায় এ বলেন। এ সময় তিনি বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত পাঠচক্র উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, ‘১৯ জুন নদীশাসন কাজের জন্য চারটি কোম্পানির কাছ থেকে আর্থিক প্রস্তাব পাওয়ার আশা করছি। জুলাই মাসের শেষ দিকে নদীশাসনের কার্যাদেশ দেওয়া হবে।’

সভায় বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন। বাসস।