মূল হোতা সাকা চৌধুরীসহ কয়েকজন: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

পিলখানা হত্যাকাণ্ডের মূল হোতা বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমানসহ আরও কয়েকজন। পাকিস্তানভিত্তিক গোয়েন্দা সংস্থা আইএসআই এ ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছিল।
আজ মঙ্গলবার বিকেলে পিলখানা হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেছেন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি বলেন, সরকার এ হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত মূল হোতাদের বিরুদ্ধে ভবিষ্যতে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এরাই যে মূল হোতা, এ ব্যাপারে কীভাবে জানলেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এসব মূল হোতার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সিএনএনের ওয়েসবাইটে খবর প্রকাশ হয়েছে। সেখান থেকে তারা এটা জানতে পেয়েছে। এ বিষয়টি সরকার খতিয়ে দেখছে।
আইন প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই আইএসআই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। মন্ত্রী রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বিচারের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।