মূল হোতাদের একজন ফেনী থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় বৌদ্ধবিহার ও হিন্দু সম্প্রদায়ের মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ ফেনীর দাগনভূঞা থেকে মূল হোতাদের একজনকে গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার ভোরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া আসামির নাম আলাউদ্দিন (৫৫)। তিনি ফেনীর দাগনভূঞার আবদুর রশিদের ছেলে বলে জানা গেছে। পাঁচ-ছয় বছর ধরে তিনি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে ওয়েল্ডিং কাজ করে আসছিলেন। গত ৩০ সেপ্টেম্বর পটিয়ার কোলাগাঁও ও লাখেরা গ্রামে বৌদ্ধবিহার ও হিন্দুা সম্প্রদায়ের মন্দিরে হামলার ঘটনায় যে পাঁচ-ছয়জন উসকানি ও নেতৃত্ব দেন, তাঁদের অন্যতম এই আলাউদ্দিন। আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবার তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নাজমুল হাসান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘বিহার ও মন্দিরে হামলার ঘটনায় আলাউদ্দিন উসকানি ও নেতৃত্ব দিয়েছেন, যা ভিডিও ফুটেজে দেখা গেছে। এ ব্যাপারে তাঁকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। তাই আমরা তাঁকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করব।’পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ফটকের তালা ভেঙে দল বেঁধে মিছিল নিয়ে বের হন শ্রমিকেরা। ফটক ভাঙা ও মিছিলের নেতৃত্ব দেন এই আলাউদ্দিন, যা ফুটেজে দেখা গেছে।