মূল্যবান কপার কেব্ল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্র থেকে প্রায় ১৭ লাখ টাকা দামের কপার কেব্ল (বৈদ্যুতিক তামার তার) চুরি হয়েছে। এ ব্যাপারে কেন্দ্রের সহকারী পরিচালক (প্রশাসন) আশরাফ আলী গত রোববার মামলা করেছেন। এতে তিনজন নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছে।এ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা করা এবং উপব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) হারুন উর রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।