মূল্যবৃদ্ধি রোধে আইনের আশ্রয় নেবে ক্যাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি রোধে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দিয়েছে ভোক্তা অধিকার রক্ষায় কর্মরত সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এ ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। এ সময় সংগঠনের সভাপতি কাজী ফারুক ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ভূঁইয়া উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে দাম বাড়ানোর বিরোধিতা করে কিছু দাবি জানানো হয়। এর মধ্যে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার, জ্বালানি তেলের দাম বাড়ানোর নির্বাহী আদেশ স্থগিত রেখে গণশুনানির জন্য বিইআরসিতে প্রস্তাব পাঠানো অন্যতম।