মূল্যবৃদ্ধির প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে যশোর শহরের গাড়িখানা সড়কে এক মানববন্ধন হয়েছে। সামাজিক সংগঠন জন-উদ্যোগের আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন। এ সময় সংক্ষিপ্ত সমাবেশও হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক এম আর খায়রুল উমাম, বাংলাদেশ মহিলা পরিষদের আইনি সহায়তাবিষয়ক সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।