প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মূল্য-স্ফীতির উত্তপ্ত চুল্লিতে ঘি ঢেলে দেওয়ার শামিল। এর ফলে হতদরিদ্র মানুষ নিঃস্ব হবে, দরিদ্র কৃষকের হতাশা বাড়বে— মধ্যবিত্ত লোকজন জীবনযাত্রার মান বজায় রাখতে পারবে না। সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবনে সংকট দেখা দেবে। দিনবদলের প্রতিশ্রুতি দিয়ে আসা এ সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করারও ওয়াদা করেছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষের কষ্ট হয়; এমন সিদ্ধান্ত মোটেই সংগতিপূর্ণ নয়। শুভেন্দু ইমাম: কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাধারণ সম্পাদক, বৃহত্তর সিলেট ইতিহাস প্রণয়ন পরিষদ।