মূল্যায়ন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সেকায়েপের (সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট) পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়। ১২ হাজার ১৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৭৩৫ জন পরীক্ষা অংশ নেয়।