মূল্যায়ন সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের (২ জুলাই-৮ জুলাই) সমাপনী দিনে মূল্যায়ন সভা হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্তর ওই সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হক। বক্তব্য দেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাসান আলী প্রমুখ। সভাটি পরিচালনা করেন উপজেলা মৎস্য বিভাগের মাঠ সহকারী আবদুল কাদের। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে পুরস্কৃত করা হয়। তাঁরা হলেন মো. মনছুর আলী, মো. গোলজার হোসেন চৌধুরী ও বিষাদু।