মূল্যায়ন সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস ও বার্ষিক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। আবু সারাফ সাদেক অডিটরিয়ামে গতকাল রোববার এ সভায় সভাপতিত্ব করেন কেশবপুরের ইউএনও শরীফ রায়হান কবির। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। আরও বক্তব্য দেন কো-টিম লিডার ও উপসচিব শরীফ মোহাম্মদ মাসুদ, কেশবপুরের উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মসূচি সংগঠক প্রদীপ সরকার। সভায় জানানো হয়, ২০১৬ সালে ১২৪টি প্রতিষ্ঠানে এ কার্যক্রম চলে। মূল্যায়নে বলা হয়, সারা দেশের তিনটি উপজেলা পাঠাভ্যাসে এগিয়ে আছে। তার মধ্যে কেশবপুর উপজেলা আছে।