মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুবুর রহমান
সেনাবাহিনীর সাবেক চিকিৎসক সিলেট জেলার বিয়ানীবাজার থানার বাসিন্দা মাহবুবুর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর জ্যেষ্ঠ ছেলে ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আওরঙ্গজেব মাহবুবের বাসভবনে আজ দোয়া আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
গোলাম মোস্তফা খান
পরমাণু শক্তি কমিশনের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা গোলাম মোস্তফা খানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ অক্টোবর। এ উপলক্ষে বাদ মাগরিব মরহুমের বাসভবনে দোয়া অনুষ্ঠিত হবে। এতে তাঁর শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।