মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জালালউদ্দিন
চাঁদপুর জেলা বারের জ্যেষ্ঠ সদস্য সরকার মো. জালাল উদ্দিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ নভেম্বর। এ উপলক্ষে বাদ জুমা বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

সরদার আলাউদ্দিন আহমেদ
স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের কণ্ঠসৈনিক সরদার আলাউদ্দিন আহমেদের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ১ নভেম্বর। এ উপলক্ষে তাঁর নামে প্রতিষ্ঠিত স্মৃতিসংসদ সকাল আটটায় শিল্পীর আজিমপুরের নতুন কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ এবং বাদ জুমা শিল্পীর বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।

মোবিনুল আজিম
শিল্পী মোবিনুল আজিমের ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ। পঞ্চাশ, ষাট ও সত্তরের দশকে যে কজন শিল্পী নিয়মিতভাবে শিল্পচর্চায় নিয়োজিত ছিলেন মোবিনুল আজিম তাঁদের মধ্যে অন্যতম। পেশাদার শিল্পী হিসেবে মোবিনুল আজিম বাস্তবধর্মী ছবি আঁকতেন। শিল্পক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গত বছর তিনি মরণোত্তর একুশে পদকে ভূষিত হন। নিজস্ব প্রতিবেদক।