মৃ ত্যু বা র্ষি কী
আবদুল হামিদ ও জেবুন্নেছা
আজ ৯ নভেম্বর শহীদ দম্পতি মো. আবদুল হামিদ ও জেবুন্নেছার ৪২তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসর রাজাকারেরা ভোলার দৌলতখানে সরকারি বাসভবনে ঢুকে তিন শিশু সন্তানের সামনে এই দম্পতিকে গুলি ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।
১৯৭১ সালে আবদুল হামিদ দৌলতখানের সার্কেল অফিসার ছিলেন। তিনি মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করতেন। হানাদারেরা তাঁর বাড়ির দারোয়ান হাফিজুল্লাহকেও ওই সময় হত্যা করে। বাবা-মায়ের হত্যাকাণ্ডের পর আবদুল হামিদ-জেবুন্নেছার সন্তানেরা তাঁদের আত্মীয়স্বজনের কাছে থেকে মানুষ হয়েছেন। কিন্তু তাঁরা সরকারি চাকুরে বাবার পাওনা টাকা পাননি। আজ তাঁরা পারিবারিকভাবে এই দম্পতির মৃত্যুবার্ষিকী পালন করবেন। বিজ্ঞপ্তি।
এস এম আনোয়ারুজ্জামান
তিতাস গ্যাস লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আনোয়ারুজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ নভেম্বর। গত বছর এই দিনে তিনি পবিত্র হজ পালন শেষে মক্কা নগরে ইন্তেকাল করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বারিধারাসংলগ্ন এতিমখানায় তাঁর রহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।