মৃ ত্যু বা র্ষি কী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনায়েতুল্লাহ খান
ইংরেজি দৈনিক নিউ এজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাপ্তাহিক হলিডে-এর প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। তিনি পাকিস্তান অবজারভার, বাংলাদেশ টাইমসসহ বেশ কয়েকটি পত্রিকা ও সাপ্তাহিকে কাজ করেছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। বিজ্ঞপ্তি।
সহিদ উদ্দিন
নোয়াখালীর আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক চেয়ারম্যান সহিদ উদ্দিন এস্কেন্দারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সকালে তাঁর কবর জিয়ারত ও বাদ আসর সরকারি আবাসিক এলাকা মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। নোয়াখালী অফিস।