মৃ ত্যু বা র্ষি কী
আবদুল গণি
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গণির ৫৭তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে বেলা তিনটায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া সকালে কুমিল্লা ময়নামতি সেনা কবরস্থানে দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিজ্ঞপ্তি।
চিত্তরঞ্জন কর
গণপূর্ত বিভাগের সাবেক সহকারী প্রকৌশলী চিত্তরঞ্জন করের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে ফরিদপুর শহরের আলীপুরে নিজ বাসভবন ও জগৎবন্ধু সুন্দরের আশ্রম শ্রীধাম শ্রীঅঙ্গনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।
ইনামুল হক
বাংলাদেশের প্রথম মরণোত্তর চক্ষুদানকারী এ আর এম ইনামুল হকের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। মৃত্যুর তিন বছর আগে তিনি উইল করে তাঁর চোখ দান করে যান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ও ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠাকালে তিনি অগ্রণী ভূমিকা রাখেন। এ ছাড়া ধানমন্ডি ক্লাব প্রতিষ্ঠাকালীন তিনি সাধারণ সম্পাদক ছিলেন (বর্তমান শেখ জামাল ধানমন্ডি ক্লাব)। বিজ্ঞপ্তি।