মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নজরুল ইসলাম
শহীদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তাঁর ওপর প্রকাশিত স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। বিজ্ঞপ্তি।

মঞ্জুরুল আলম
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহা-সচিব ও ইসলামিক টিভির বার্তাপ্রধান মঞ্জুরুল আলমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার গ্রামে নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

জয়নাল আবেদীন
মুক্তিযোদ্ধা মোহাম্মদ জয়নাল আবেদীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যেবিয়া মাদ্রাসা, ছাপরা মসজিদ ও এতিমখানা, টিক্কাপাড়া বায়তুল ইমাম জামে মসজিদ এবং ঢাকা উদ্যানের বায়তুর রসুল জামে মসজিদে দোয়া মাহফিল ও গরিবদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।