মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. আজহারুল হক ও হুমায়ুন কবীর
ডা. আজহারুল হক ও ডা. হুমায়ূন কবীরের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও এর দোসর আলবদরের সদস্যরা তাঁদের দুজনকে রাজধানীর ফ্রি স্কুল স্ট্রিটের হাকিম হাউস থেকে ধরে নিয়ে যায়। পরদিন ১৬ নভেম্বর সকালে হাত-পা-চোখ বাঁধা অবস্থায় তাঁদের লাশ উদ্ধার করা হয় ঢাকার নটর ডেম কলেজের সামনের রাস্তার কালভার্টের নিচ থেকে। ডা. আজহার ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের সহকারী সার্জন। ডা. হুমায়ুন কবীরও একই হাসপাতালে ইন্টার্নি হিসেবে কর্মরত ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তাঁরা গোপনে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন।
আজ আজিমপুর কবরস্থানে তাঁদের কবরে পুষ্পস্তবক অর্পণ, বাদ আসর কোরআনখানি ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
কবি মমিনুল মউজদীন
মরমিসাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌর সভার সাবেক চেয়ারম্যান কবি মমিনুল মউজদীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী তাহেরা চৌধুরী, পুত্র কাহলিল জিবরানসহ তিনি মারা যান। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ সকাল ১০টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে স্মরণসভা ও মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সুনামগঞ্জ অফিস।