মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খন্দকার আবু তাহের
টাঙ্গাইল-৬ আসনের সাবেক সাংসদ রোটারিয়ান খন্দকার আবু তাহেরের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে বাদ আসর রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।


গোলাম মহিউদ্দীন
বগুড়া নিবাসী সাবেক সাংবাদিক ও কলাম লেখক গোলাম মহিউদ্দীনের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর শ্যামলী মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মহিউদ্দীন পাকিস্তানের ডন পত্রিকায় কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।