মৃ ত্যু বা র্ষি কী
লুৎফুল হাই
ব্রাহ্মণবাড়ীয়া-৩ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর। এ উপলক্ষে ধানমন্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল হাই খান
নৌবাহিনীর সাবেক কর্মকর্তা আবদুল হাই খানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর। এ উপলক্ষে বাদ জুমা মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিংয়ে (বাড়ি-২৮, রোড-৫) কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
জেবুন্নেছা জাহাঙ্গীর
লে. কর্নেল এন এ এম জাহাঙ্গীরের স্ত্রী জেবুন্নেছা জাহাঙ্গীরের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীসহ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজনসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
যোবায়দা হান্নান
একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক ও সমাজসেবক যোবায়দা হান্নানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২২ নভেম্বর। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা শাখা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল সাড়ে আটটায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামে কবর জিয়ারত ও মিলাদ মাহফিল এবং শনিবার দুপুর ১২টায় অন্ধকল্যাণ সমিতি কার্যালয়ে আলোচনা সভা। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা