মৃ ত্যু বা র্ষি কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজিয়া বেগম
নওগাঁ শহরের দক্ষিণ পার-নওগাঁ নিবাসী মো. কিসমত আলীর স্ত্রী রিজিয়া বেগমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ নভেম্বর বুধবার। এ উপলক্ষে আজ মরহুমার বড় ছেলে প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক মোখলেসুর রহমানের ঢাকার মোহাম্মদপুরের বাসায় এবং মরহুমার দক্ষিণ পার-নওগাঁর বাসভবনে (ধানসিঁড়ি হাউস) মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আবু বকর সিদ্দিক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের বাবা প্রকৌশলী আবু বকর সিদ্দিকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (ডাইরেক্টর জেনারেশন ডিজেল) ছিলেন। পরিবারের সদস্যরা তাঁর জন্য সবার কাছে দোওয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।